নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, ২৫ মে ২০২২ঃ
“রক্তদান জীবনদান, রক্তদান মহৎ দান ও আপনার দান করা রক্ত বাঁচিয়ে দিতে পারে একটি মুমূর্ষ প্রাণ”
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ” উৎসর্গ প্রকল্পের অধীনে রক্তদান শিবিরের আয়োজন শুরু হয়েছে।সেই মত আজ বুধবার বাঘমুন্ডি থানার পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করা হয় বাঘমুন্ডি ব্লকের পঞ্চায়েত সমিত ভবনে।
স্বেচ্ছায় রক্তদান শিবিরে উৎসাহ করতে ওসি, সি আই, এসডিপিও রক্ত দান করেন।পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার্স ও পুলিস কর্মচারী রক্ত দান করেন এছাড়া এলাকার আশেপাশের সাধারণ মানুষ ও এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগ দেন।
এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, ঝালদা মহকুমা পুলিস শাসক সুব্রত দেব, বলরামপুর সি.আই পার্থ কুমার সিংহ, বাঘমুন্ডি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ,বাঘমুন্ডি থানার ভারপ্রাপ্ত আধিকারিক রজত চৌধুরী,এস.আই স্নেহাশীষ মণ্ডল,এ.এস.আই বরুণ কুমার দাস,সুইসা ফাঁড়ির ইনচার্জ আশীষ মণ্ডল,বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষুদিরাম কৈবর্ত,সহ সভাপতি বেণীমাধব পরামানিক, জেলা পরিষদের বনভূমি স্থায়ী কমিটির সদস্য সুবোধ চন্দ্র কুমার,তৃণমূলের ব্লক সভাপতি কাশীনাথ মাঝি, সহ সভাপতি গৌরাঙ্গ মাহাতো,বাঘমুন্ডি ব্লক তৃণমূলের যুব নেতা মানস মেহেতা সহ অনেকে।
এইদিনের রক্তদান শিবিরে বিভিন্ন সংগঠনের পুরুষ ও পুলিশ কর্মী সহ মোট ৬৫ জন রক্ত দাতা রক্তদান করেন।
