নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ২৫ মে ২০২২ঃ

৩১ মে পুরুলিয়া আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ‍্যায়। সেই উদ্দেশ্যে বুধবার একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস-এর উদ্যোগে। এদিন বিকেল চারটা নাগাদ বলরামপুরের একটি বেসরকারী ভবনে তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটি ও বুথ কমিটির সদস্যদের নিয়ে বিশেষ প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ‍্যায়, তৃণমূল জেলা যুব সভাপতি মেঘদূৎ মাহত, আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমার, রাজ‍্য কমিটির সাধারণ সম্পাদক শান্তিরাম মাহত, বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোর হেম্ব্রম প্রমুখ। এদিন এই প্রস্তুতি সভায় জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া প্রত‍্যেকটি বুথ থেকে অধিক সংখ্যক কর্মী-সমর্থকদের ৩১ মে পুরুলিয়ার শিমুলিয়া মাঠে নিয়ে যাওয়ার বিষয়ে ব্লকের নেতা-নেত্রীদের নির্দেশ দিয়েছেন বলে দলীয় সূত্রে খবর।

শেয়ার করুন

You cannot copy content of this page