নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর, ২৫ মে ২০২২ঃ
বুধবার নিজের বাড়িতেই আত্মঘাতী হল এক কিশোরী। মৃতার নাম সন্তোষী বাউরি(১৪)। তাঁর বাড়ি রঘুনাথপুর থানার মৌতড় গ্রামে। স্থানীয় ও পুলিস সূত্রে জানাগিয়েছে, এদিন বাড়িতেই গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে প্রতিবেশীরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। মৃতার বাবা ছোটন বাউরি বলেন, ঘটনার সময় বাড়িতে ছিলাম না। ওর মাও রান্নার কাজে ব্যস্ত ছিল। তারমাঝেই কখন বড় মেয়েটা এরকম করে নিল কিছু বুঝে উঠতে পারছি না। কি কারণে এরকম পথ বেছে নিল তাও বুঝতে পারছি না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
শেয়ার করুন