নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২৬ মে ২০২২ঃ

পর্যাপ্ত পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার মানবাজারের দাস পাড়াতে প্রায় এক ঘন্টা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পিএইচই পাইপ লাইনে পর্যাপ্ত পানীয় জল পাওয়া যায় না। প্রায় সমস্যায় পড়তে হয়। কখনও জল আসে না। এদিনের অবরোধের জেরে পুরুলিয়া মানবাজার রাস্তায় দীর্ঘ সময় যান চলাচলও ব্যাহত হয়। পরে মানবাজার থানার পুলিস এবং জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌছান। গ্রামবাসীদের সঙ্গে আলোচনার পর সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বাসিন্দারা।

শেয়ার করুন

You cannot copy content of this page