নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর, ২৬ মে ২০২২ঃ
বৃহস্পতিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রঘুনাথপুর পুরসভার কাউন্সিলার জয়দেব বাগতি। তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথোরিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের কো মেন্টর জয় বন্দ্যোপাধ্যায়,রঘুনাথপুর শহর তৃণমূলের সভাপতি বিষ্ণুচরণ মাহাথা প্রমুখ। এবিষয়ে জয়দেববাবু বলেন, আমি বিজেপির টিকিটে ১০ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলাম। কিন্তু বিজেপি দলে কেউ সমস্যায় পড়লে তাঁর পাশে এসে দাঁড়ানোর মতো লোক কোথায়? তাছাড়া মুখ্যমন্ত্রী জেলাতে আসছেন। তাঁর উন্নয়নের কাজে সামিল হতেই তৃণমূলে যোগ দিলাম।
শেয়ার করুন