নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৭ মে ২০২২ঃ

টাওয়ার বসানোর নাম করে প্রতরণার অভিযোগে আরও ৪ জনকে গ্রেপ্তার করল সিআইডি। এর আগে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিআইডি ২১ জনকে গ্রেপ্তার করেছিল। এদনে আগের ২১ জনের সঙ্গে নতুন চারজন মিলিয়ে মোট ২৫ জনকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। বিচারক ওই ধৃতদের মধ্যে আগের ২১ জনের জেল হেফাজত এবং নতুন চারজনের ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, পুরুলিয়ার কেন্দা থানা এলাকায় টাওয়ার বসানোর নাম করে একটি প্রতারণার মামলার তদন্ত করছে সিআইডি। টাওয়ার বসানোর নাম করে প্রতারণা চক্রে আরও কয়েকজন জড়িত আছে বলে সিআইডি সূত্রে জানাগিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page