নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, ২৮ মে ২০২২ঃ
৪ হাজার সি এফ টি অবৈধ নদীর বালি উদ্ধার হল নিতুড়িয়ায়। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। এদিন নিতুড়িয়ার বিডিও ও বি এল এল আর ও এবং নিতুড়িয়া থানার আধিকারিরা ব্লকের দেউলী ঘাট থেকে এই অবৈধ বালি বাজেয়াপ্ত করেন। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার প্রশাসনের কাছে খবর আসে দেউলী ঘাটে বিপুল পরিমাণ বালি মজুত করা হয়েছে। খবর পেয়েই বিডিও অজয় কুমার সামন্ত, বি এল এল আর ও পুলক চ্যাটার্জি এবং নিতুড়িয়া থানার আধিকারিরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪ হাজার সি এফ টি অবৈধ নদীর বালি বাজেয়াপ্ত করেন। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গোটা এলাকার কোন বালির কারবারিই বালির মালিকানা স্বীকার না করায় এবং কোন বৈধ নথি না পাওয়ায় এই বালি আচক করা হয়েছে।

