নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৮ মে ২০২২ঃ

সোমবার জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন দুপুর দুটো থেকে শহরের রবীন্দ্রভবনে প্রশাসনিক সভা করবেন তিনি। পরদিন, মঙ্গলবার সকাল ১০ টায় শিমুলিয়া ব্যাটারি ময়দানে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো করবেন কর্মী সম্মেলন। শনিবার তাই হয়ে গেল হেলিকপ্টারের মহড়া। পুরুলিয়া মানভূম ভিক্টোরিয়া ইন্সটিটিউশন ময়দান এবং ব্যাটারি ময়দানের হেলিপ্যাডে হেলিকপ্টার নামা-ওঠার মহড়া দিয়ে গেল। দুটি স্থানেই এদিন জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা উপস্থিত থাকলেন। প্রশাসন সূত্রে খবর, সোমবার ভিক্টোরিয়া ইন্সটিটিউশনের ময়দানে দুপুরে হেলিকপ্টারে নামবেন মুখ্যমন্ত্রী। পরদিন, মঙ্গলবার কর্মীসভার শেষে ব্যাটারি ময়দানের হেলিপ্যাড থেকে পুরুলিয়া ছাড়বেন তৃণমূল নেত্রী।

শেয়ার করুন

You cannot copy content of this page