নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৮ মে ২০২২ঃ
সোমবার জেলা সফরে পুরুলিয়া আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই দুপুর দুটোয় রবীন্দ্র ভবনে জেলার প্রশাসনিক আধিকারিক ও পদাধিকারীদের নিয়ে করবেন প্রশাসনিক বৈঠক। শনিবার তারই প্রস্তুতিতে পুরুলিয়া জেলা পরিষদের সভাগৃহে দীর্ঘ আলোচনা সারলেন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ ও সদস্য-সদস্যারা এবং বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতিরা।
শেয়ার করুন