নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৯ মে ২০২২ঃ

একশো দিনের প্রকল্পে পুরুলিয়া জেলাতে বকেয়া প্রায় ৮৫ কোটি। কেন্দ্রীয় সরকারের কাছে বকেয়া ওই টাকা মেটানোর দাবিতে রবিবার একশো দিনের কাজে নিযুক্ত শ্রমিকদের নিয়ে মিছিল করল তৃণমূল কংগ্রেস। কোদাল, বেলচা নিয়েই মিছিল করেন একশ দিনের প্রকল্পের শ্রমিকেরা। মিছিলে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ পুঞ্চা ব্লকের তৃণমূল নেতারা। মিছিল শেষে বকেয়া টাকা মেটানোর দাবিতে সভাও করে তৃণমূল।

শেয়ার করুন

You cannot copy content of this page