নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া ৩১ মে ২০২২ঃ
ভারতের সম্পূর্ণ সংবিধান সাঁওতালি ভাষায় এবং অলচিকি হরফে প্রথম অনুবাদ করে নজির গড়লেন সিধু-কানু-বীরসা বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগের অধ্যাপক শ্রীপতি টুডু। রবিবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে একথা উল্লেখও করেন। শ্রীপতি টুডু আদপে বাঁকুড়া জেলার খাতড়ার বাসিন্দা হলেও বিশ্ববিদ্যালয়ে চাকরি সূত্রে ২০১৬ সাল থেকেই পুরুলিয়ায় রয়েছেন। সোমবার শ্রীপতি টুডুর সঙ্গে এবিষয়ে কথা বলা হলে তিনি জানান, বিগত লকডাউনের সময় এই অনুবাদের কাজটি তিনি করেন। সম্পূর্ণ সংবিধানটি অনুবাদ করতে সময় নিয়েছিলেন দশ মাস। অনুদিত সংবিধান দিল্লির টরিয়ন পাবলিসার্স বই আকারে প্রকাশও করেছে। খোলা বাজারে সেটি বিক্রিও হচ্ছে।
শেয়ার করুন