নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া ১ জুন ২০২২ঃ
গতকাল কল্যাণ কৃষি বিজ্ঞান কেন্দ্র, পুরুলিয়ার পরিচালনায় ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ, নতুন দিল্লির সহায়তায় একদিবসীও কৃষক কল্যাণ সম্মেলনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ১০০% স্বশক্তিকরণ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী জোতির্ময় সিং মাহাতো মহাশয়। অনুষ্ঠানে আন্তর্জালিক মাধ্যমে, সারাদেশের সঙ্গে সঙ্গে পুরুলিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়। তিনি ভারতের সামগ্রিক উন্নয়নে যে প্রকল্পগুলি চলছে তার সাফল্য উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত ছিলেন ১৩০০এর বেশি কৃষকবন্ধু , মা, ভাই ও বোনেরা। অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন কল্যাণের সম্পাদক পূজনীয় স্বামী ভাস্করানন্দজী মহারাজ। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সগঠনের প্রতিনিধিরাও উপস্থিত থেকে অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করেন। অনুষ্ঠানে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সফল প্রযুক্তিগুলি সম্প্রসারণের উদ্দেশ্যে বিভিন্ন ষ্টল ও প্রযুক্তিগুলির গুনাগুন সম্পর্কে সকলকে অবহিত করার লক্ষে প্রদর্শনীর আয়োজন করা হয়।
শেয়ার করুন