নিজস্ব সংবাদদাতা, বলরামপুর জুন ২০২২ঃ

বলরামপুরে কুসুম গাছ থেকে পড়ে গুরুতর ভাবে জখম এক কিশোর। জানাগেছে বৃহস্পতিবারদিন গ্রামের একটি কসুম গাছে, কুসুম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যায় ওই কিশোর, তড়িঘড়ি বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক উন্নত চিকিৎসার জন‍্য অন‍্যত্র পাঠান। পরিবারের লোকজন ওই কিশোরকে পুরুলিয়া দেবেন মাহত সদর হাসপাতালে নিয়ে যায়। ওই কিশোরের নাম ইসান কুমার,বয়স আনুমানিক পনেরো বছর, বাড়ি বলরামপুর থানার তেঁতলো গ্রামে।।

শেয়ার করুন

You cannot copy content of this page