নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া ২ জুন ২০২২ঃ
মুখ্যমন্ত্রীর জেলা সফরের একদিন পরই বদলি করা হল পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদারকে। বৃহস্পতিবারই রাজ্যের যুগ্ম সচিব এই মর্মে একটি নির্দেশিকা জারি করেন। নির্দেশিকা অনুযায়ী ঝাড়গ্রাম, দুই চব্বিশ পরগনা, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ ও পুরুলিয়া, এই ৮ টি জেলার জেলা শাসকদের বদলি করা হয়েছে। পুরুলিয়ার জেলা শাসক রাহুল মজুমদারকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার তথা আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির সি ই ও-র যুগ্ম দায়িত্ব দেওয়া হয়েছে। পুরুলিয়ার জেলাশাসক হয়ে আসছেন হাওড়ার অতিরিক্ত জেলাশাসক রজত নন্দ।



