নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ৩ জুন ২০২২ঃ
বদলি করা হল বরাবাজার থানার আই সি সৌগত ঘোষকে। আজ রাজ্য পুলিশ এক নির্দেশিকা জারি করে রাজ্যের বিভিন্ন থানার ৪৬ জন পুলিশ আধিকারিকের এই বদলির নির্দেশ দেয়। সৌগত ঘোষকে বারুইপুরের ক্যানিং থানার আই সি-র দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর জায়গায় বরাবাজার থানার আই সি-র দায়িত্ব দেওয়া হয়েছে কোচবিহারের ইন্সপেক্টর অব পুলিশ (এম পি বি) পার্থ সারথি চক্রবর্তীকে।



