নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ৩ জুন ২০২২ঃ
কুঙরডি গ্রামের মহিলারা গ্রামে যাওয়ার জন্য পাকা রাস্তার দাবিতে জবলা গ্রামের কুন্তী মোড়ে মানবাজার পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করল। ওই গ্রামের মহিলাদের দাবি গ্রামে যাওয়ার জন্য যে রাস্তা রয়েছে তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন যার কারণে সমস্যায় পড়ছেন ওই গ্রামের মানুষজন। বর্ষার সময় রাস্তার অবস্থা বিপদজনক হয়ে উঠে। তাই বর্ষার আগেই রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে শুক্রবার সকাল থেকে মানবাজার পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করে পাকা রাস্তার দাবিতে স্লোগান দিতে থাকেন কুঙরডি গ্রামের মহিলারা। অবরোধের জেরে মানবাজার পুরুলিয়া রাজ্য সড়কের জবলা এলাকায় যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন সারি সারি দাঁড়িয়ে পড়ে। সকাল সাতটা থেকে শুরু হওয়া এই অবরোধ এখনো চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
শেয়ার করুন