নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ৩ জুন ২০২২ঃ
বানসা গ্রামে পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। দেহ উদ্ধার করল কেন্দা থানা পুলিশ। পাঠানো হল ময়নাতদন্তে। শুক্রবার বানসা গ্রামের বাসিন্দা 47 বছর বয়সী পেন্টুলাল রায় গ্রামের একটি পুকুরে স্নান করতে যাই বলে জানা যায় তার পরিবার সূত্রে। ঘটনার খবর পেয়ে বানসা গ্রামে পৌঁছায় কেন্দা থানার পুলিশ। পুলিশকর্মীরা দেহটি উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায় দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হসপিটাল এর মর্গে।
শেয়ার করুন