নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ৪ জুন ২০২২ঃ
আগামী ১০ই জুন প্রকাশিত হবে উচ্চ-মাধ্যমিকের ফলাফল, জানিয়ে দিলো রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ১০ই জুন সকাল ১১টায় ফলাফল ঘোষণা হবে। স্কুল গুলি ২০ই জুন সকাল ১১টা থেকে নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশীট গ্রহণ করতে পারবে। উচ্চ-মাধ্যমিকের ফলাফল অনলাইন থেকেও জানতে পারা যাবে ১০ই জুন সকাল ১১টা থেকে নির্দিষ্ট কয়েকটি ওয়েবসাইট থেকে এবং ফলাফল জানতে পারা যাবে নির্দিষ্ট নাম্বারে এস.এম.এস করেও। বিস্তারিত জানতে নিচের নোটিফিকেশন টি দেখুন অথবা https://wbchse.nic.in/html/index.html.
রেজাল্ট জানতে ক্লিক করুন – https://wbchse.nic.in/html/result.html

