নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ৪ জুন ২০২২ঃ
বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার। আজ এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত পোখোরিয়ায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের গৃহবধূ বাসিন্দা নিরুবালা মাহাত (৫৫) বিকেলে মাঠ থেকে ছাগল নিয়ে ফিরছিলেন। সেসময়ই বজ্রাঘাত ঘটে বলে জানা গিয়েছে। নিরুবালা দেবীকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
শেয়ার করুন