নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ৪ জুন ২০২২ঃ
শনিবার বিকেলের দিকে ঝড়ে বাড়ির চালা উড়ে গেল পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত সিন্দুরপুর গ্রামের এক ব্যক্তির। স্থানীয় এলাকায় বিদ্যুতের লাইনেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এদিন বিকেল দিকের ঝড়ে সিন্দুরপুর গ্রামের কালীপদ মাহাতর চালা সহ বাড়ির বেশ কিছুটা অংশ উড়ে যায়। এমনকি স্থানীয় বৈদ্যুতিক লাইনের তারও এদিন ঝড়ে ছিঁড়ে গিয়েছে বলে সূত্রের খবর।
শেয়ার করুন