নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, রবিবার, ৫ জুন ২০২২ঃ

রবিবারদিন সকালে বলরামপুরে,
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে ও বলরামপুর বিজ্ঞান কেন্দ্রের পরিচালনায় “বিশ্ব পরিবেশ দিবস ” উপলক্ষে প্রভাত ফেরী ও বাচ্চাদের ছবি আঁকা, নাচ,গান, আবৃত্তি,নাটক, ব্রজ্জ প্লাস্টিক দিয়ে বিভিন্ন রকম শিল্প কর্মের প্রতিযোগিতার মধ্য দিয়ে বিশেষ দিনটি পালন করলো। এদিন বলরামপুর এর একটি বেসরকারি ভবনে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। বলরামপুর বিজ্ঞান কেন্দ্রে সম্পাদক দিলীপ কুমার ঝাঁ জানিয়েছেন, পরিবেশ নিয়ে সচেতনতার লক্ষ্যে এই আয়োজন যেন, শুদ্ধ বায়ু, শুদ্ধ মাটি, শুদ্ধ জল, আমাদের পরের প্রজন্ম পাই। আমরা পৃথিবী কে যাতে দূষণমুক্ত করতে পারি এই ভাবনা নিয়েই আজকের এই অনুষ্ঠান।

শেয়ার করুন

You cannot copy content of this page