নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, রবিবার, ৫ জুন ২০২২ঃ

রবিবার বিকেল পাঁচটা নাগাদ বলরামপুর থানার অন্তর্গত পুরুলিয়া-টাটা ৩২ নম্বর জাতীয় সড়কের উপর হনুমা ব্রীজের পাশে পুরুলিয়ার দিক থেকে আসা একটি কার একজন সাইকেল আরোহীকে ধাক্কা মারলে গুরুতরভাবে যখম হন ওই সাইকেল আরোহী। স্থানীয় বাসিন্দা ও সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন‍্য অন্যত্র স্থানান্তরিত করার জন্য বলেন। পরিবারের লোকজন ওই ব্যক্তিকে জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে নীয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। আহত ওই ব‍্যাক্তির নাম মাহিন্দি মান্ডি। বয়স ৪৬ বছর, বাড়ি বলরামপুর থানার বনডি গ্রামে।

শেয়ার করুন

You cannot copy content of this page