নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ৫ জুন ২০২২ঃ

পুরুলিয়া মফসস্‌ল থানার আইমন্ডির অদূরে যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। রবিবার দুপুরে মর্মান্তিক ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় করিম আনসারী(২৮) নামে একজন বাইক আরোহীর। তাঁর বাড়ি মফস্‌সল থানারই হুলকা গ্রামে। ঘটনায় জখম ওই বাইকেই থাকা কার্তিক সাউকে আশঙ্কাজনক অবস্থায় পুরুলিয়া দেবেন মাহাত গর্ভমেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিস।

শেয়ার করুন

You cannot copy content of this page