নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, রবিবার, ৫ জুন ২০২২ঃ

পুঞ্চা থানা এলাকায় অবৈধ বালি বোঝাই একটি ট্রাক্টর আটক করল পুলিস। স্থানীয় ও পুলিস সূত্রে জানাগিয়েছে,রবিবার পুঞ্চা থানার সুড়িগোড়া গ্রামের অদূরে কংসাবতী নদী সংলগ্ন এলাকায় অবৈধ ভাবে বালি তুলে পাচার করার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুঞ্চা থানার পুলিস। যদিও পুলিস পৌছানোর আগেই বালি বোঝাই ট্রাক্টর ছেড়ে চম্পট দেয় চালক। পুলিস গিয়ে ওই বালি বোঝাই ট্রাক্টরটিকে আটক করে।

শেয়ার করুন

You cannot copy content of this page