নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ৫ই জুন ২০২২

আদ্রা ডিভিশনে ওন্দাগ্রাম ও বিষ্ণুপুর স্টেশন এর মাঝে একটি রেলগেটে এর পরিবর্তে ওই জায়গায় একটি “সাবওয়ে” বা ভূগর্ভস্ত পথ নির্মাণ করা হবে যার কারণে আগামী 07/06/2022 তারিখে ওই রুটে “ট্রাফিক কাম পাওয়ার” বন্ধ থাকবে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এর ফলে কয়েকটি ট্রেন বাতিল, কয়েকটি ট্রেনের পথ বদল করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে।

বাতিল:

  1. 22330/22329 আসানসোল – হলদিয়া – আসানসোল সুপারফাস্ট এক্সপ্রেস 07.06.2022 তারিখে বাতিল থাকবে৷
  2. 12885/12886 শালিমার – ভোজুডিহ – শালিমার আরণ্যক সুপারফাস্ট এক্সপ্রেস 07.06.2022 তারিখে বাতিল থাকবে।

রুট সংক্ষিপ্ত:
1. 08680/08679 আদ্রা – মেদিনীপুর – আদ্রা মেমু প্যাসেঞ্জার স্পেশাল 07.06.22 তারিখে বাঁকুড়া পর্যন্ত যাত্রা করবে এবং সেখান থেকে আদরাতে ফিরে আসবে৷
2. 18024/18023 গোমো-খড়গপুর-গোমো এক্সপ্রেস 07.06.22 তারিখে বাঁকুড়া পর্যন্ত যাত্রা করবে এবং সেখান থেকে আদ্রাতে ফিরে আসবে।

রুট পরিবর্তন:

  1. 18628/18627 রাঁচি-হাওড়া-রাঁচি এক্সপ্রেস 07.06.2022 তারিখে কোটশিলা-বোকারো-চন্দ্রপুরা-মহুদা-আদ্রা-মেদিনাপুর-খড়গপুরের পরিবর্তে কোটশিলা-পুরুলিয়া-চান্ডিল-টাটা-খড়গপুর হয়ে যাবে৷

সময় নিয়ন্ত্রণ:

  1. 12884 পুরুলিয়া – হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস 40 মিনিট দেরিতে 07.06.2022 এ ছাড়বে৷
শেয়ার করুন

You cannot copy content of this page