নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, সোমবার, ৬ জুন ২০২২ঃ
রবিবার রাত্রি ৮টা নাগাদ বরাভূম স্টেশনের ১নং প্লাটফর্মে ঘটনাটি ঘটেছে। জানা গেছে আহত যুবকের নাম আদর্শ মুখার্জি বয়স ২৩ বছর,বাড়ি বাগমুন্ডি থানার মাদলা গ্রামে। ঘটনা প্রসঙ্গে জানা যায় ওই যুবক গুমো চক্রধরপুর ট্রেনে ভুলবশত চেপে যায় চক্রধরপুর হাওড়া ট্রেন এর পরিবর্তে। ট্রেন বিপরীতমুখী যাওয়াতেই তৎক্ষণাৎ ট্রেন থেকে ঝাঁপ দেয় ওই যুবকে। যে কারণে বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পেলেও পড়ার কারণে মাথায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গে বরাভূম স্টেশনে উপস্থিত জি আর পি সিভিক ও রেলওয়ে কর্মীদের তৎপরতায় ওই যুবককে তুলে নিয়ে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে আনলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর অন্যত্র স্থানান্তরিত করে। পরে পরিবারের লোকজন তাকে জামশেদপুর এর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
