নিজস্ব সংবাদদাতা, মানবাজার, মঙ্গলবার, ৭ জুন ২০২২ঃ
মানবাজারের একটি বেসরকারি লজে এক বোর্ডারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ওই ব্যক্তির দেহটি ময়নাতদন্তের জন্য আজই পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মানবাজার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম সুনীল মাহাতো, বয়স ৪৫ বছর। বাড়ি ঝাড়খন্ডের চক্রধরপুরে। লজ কতৃপক্ষ সূত্রে জানা গিয়েছে গত সোমবার রাত থেকে ওই ব্যক্তি লজে রুম ভাড়া নিয়ে ছিলেেন। আজ সকালে অচৈতন্য অবস্থায় ওই ব্যাক্তির দেহ লজ কর্তৃপক্ষ ও স্থানীয়রা দেখতে পেলে মানবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে মানবাজার হাসপাতালে পৌঁছয় পুলিশ। পপে মৃত ওই ব্যক্তির বাড়ির লোকজন এলে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
শেয়ার করুন