নিজস্ব সংবাদদাতা, মানবাজার, মঙ্গলবার, ৭ জুন ২০২২ঃ

মানবাজারের বামনি-মাঝিহিড়া অঞ্চলের কদমা সংসদের প্রবীণ দুই একনিষ্ঠ তৃণমূল কংগ্রেস কর্মী গণেশ মাঝি ও অজিত সিং সর্দারের বাড়ি গিয়ে শারিরীক ও পারিবারিক পরিস্থিতির খোঁজখবর নিলেন মানবাজারের বিধায়ক তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারাণী টুডু। এদিন এই দুই প্রবীণ কর্মীকে আর্থিক সাহায্যও করেন মন্ত্রী। তাঁর সঙ্গে এদিন ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু, মানবাজার-১ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি দেবেন্দ্রনাথ মাহাত, দলের অঞ্চল কমিটির সদস্য মহাদেব হালদার, জেলা কমিটির সদস্য শান্তি গোপাল মাহাত সহ স্থানীয় নেতৃত্ব।

শেয়ার করুন

You cannot copy content of this page