নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ৭ জুন ২০২২ঃ

পদোন্নতি হল বাঘমুন্ডি থানার ওসি রজত চৌধুরী ও মানবাজার থানার ওসি দীপঙ্কর সরকারের। তাঁদের দুজনকেই সাব ইন্সপেক্টর পদ থেকে ইন্সপেক্টর পদে উন্নীত করা হয়েছে। আজই রাজ্য পুলিশ রাজ্যজুড়ে মোট ১৪৬ জন সাব ইন্সপেক্টরের পদোন্নতির তালিকা প্রকাশ করে একটি নির্দেশিকা জারি করেছে। বাঘমুন্ডির ওসি রজত চৌধুরীকে পুরুলিয়া ডিআইবি-র ইন্সপেক্টর পদে উন্নীত করা হয়েছে। অন্যদিকে মানবাজারের ও সি দীপঙ্কর সরকারকে পুরুলিয়া সদরের কোর্ট ইন্সপেক্টর পদে উন্নীত করা হল।

শেয়ার করুন

You cannot copy content of this page