নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ৮ জুন ২০২২ঃ

রেল লাইন থেকে এক সিভিক পুলিশের মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বুধবার। পুরুলিয়া-চান্ডিল রেল লাইনের কাটিং পাড়া এলাকায় আজ (বুধবার) সকাল নাগাদ মৃতদেহটি উদ্ধার হয়। জানা গিয়েছে মৃত সিভিক পুলিশের নাম মহম্মদ জেসিমুল হুদা (২৭)। বাড়ি কাটিং পাড়ায়। তিনি পুরুলিয়া জি আর পি-তে সিভিক পদে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। আজ রেল লাইনের মাঝে মৃতদেহটি উদ্ধার হয়। মৃত‍্যুর কারন জানতে তদন্ত শুরু করেছে জি আর পি থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page