নিজস্ব সংবাদদাতা, পাড়া, বুধবার, ৮ জুন ২০২২ঃ

আনাড়া গার্লস হাইস্কুলের মাধ্যমিকের দুই কৃতি ছাত্রীকে তাদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন পাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক উমাপদ বাউরি। এবছর মাধ্যমিক পরীক্ষায় আনাড়া গার্লস হাইস্কুলের ছাত্রী বৃষ্টি দেওঘরিয়া ৬৮০ নম্বর পেয়েছে। আরেক ছাত্রী বাসন্তী বাউরি পেয়েছে ৬৩০ নম্বর। আজ পাড়ার প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি এই দুই কৃতি ছাত্রীর বাড়ি গিয়ে শুভেচ্ছা জানালেন তাদের। প্রাক্তন বিধায়ক বলেন, দুজনেই এলাকার ও স্কুলের মুখ উজ্জ্বল করেছে। ভবিষ্যতে ওদের আরো সাফল্য আসুক এবং জীবনের স্বপ্ন পূরণ হোক, এই কামনা করি।

শেয়ার করুন

You cannot copy content of this page