নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২ঃ

পলাশ গাছে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল আজ, (বৃহস্পতিবার) সকালে। পুঞ্চা থানার লাখরা গ্রামের লালবাঁধ পুকুর পাড়ের এই ঘটনাটিতে ব্যপক চাঞ্চল্য ছাড়িয়েছে এলাকায়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা গ্রামের তেলি পাড়ার বাসিন্দা ৪৪ বছরের পিন্টু দে-এর দেহ পলাশ গাছের ডালে দড়িতে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেহটি দেখার জন্য ভিড় করেন স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে পুঞ্চা থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। পরিবারের লোকজনেরা জানান, বুধবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। বুধবার বিকেল থেকেই পরিবারের লোকজনেরা এলাকাজুড়ে খোঁজ চালালেও তার কোন সন্ধান পায়নি। আজ সকালে দেহটি পলাশ গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হতেই। এটি আত্মহত্যা না কি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুঞ্চা থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে দেহটি পাঠানো হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page