নিজস্ব সংবাদদাতা, ঝালদা, শুক্রবার, ১০ জুন ২০২২ঃ
চলতি মাসের ২৬ তারিখ ঝালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন। বৃহস্পতিবার থেকে তাই জোর প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী জগন্নাথ রজক। দেওয়াল লিখন সহ এলাকাও ঘুরলেন। বলেন, ২৬ তারিখ ভোট। হাতে আর বেশি সময় নেই। তাই এখন থেকেই প্রচারে জোর দিয়েছেন। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী জগন্নাথ বাবু। বলেন, রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কর্মসূচির বিষয়ে বিশেষভাবে আস্থাশীল এলাকার মানুষ।



