নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, শুক্রবার, ১০ জুন ২০২২ঃ

পুকুরে পাড়ে সার্টিফায়েড বাদাম বীজের মুখ বন্দী বস্তা পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় বদড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, বদড়া গ্রামের বাসিন্দারা আজ ছটি বস্তাভর্তি সার্টিফায়েড বাদাম বীজের প্যাকেট মুখবন্দী অবস্থায় পড়ে থাকতে দেখেন গ্রামের একটি পুকুর পাড়ে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীদের একাংশের দাবি, এই সার্টিফায়েড বাদাম বীজগুলি চাষের জন্য কৃষি দপ্তর থেকে কৃষকদের দেওয়া হয়। যদিও পুঞ্চা কৃষি দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের দাবিকে মান্যতা না দিয়ে জানানো হয় যে, গত বছর এবং এই বছর লাখড়া অঞ্চল এলাকায় চাষের জন্য কৃষকদের কোন বাদাম বীজ সরবরাহ করা হয়নি। তাহলে কোথা থেকে এই বাদাম বীজের প্যাকেটগুলি পুকুর পাড়ে এলো, কে বা কারাই বা এগুলি এখানে ফেলে দিয়ে গিয়েছে, তা নিয়ে যেমন উঠছে প্রশ্ন উঠতে শুরু করেছে, অন্যদিকে তেমনি ঘটনায় ধন্দে পড়েছেন এলাকার বাসিন্দারা।

শেয়ার করুন

You cannot copy content of this page