নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, শনিবার ১১ জুন ২০২২ঃ

শুক্রবার রাতে বলরামপুরের রাঙ্গাডি গ্রামে নিজের বাড়ি থেকেই গলায় কাপড়ের ফাঁস লাগানো এক ব‍্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে স্থানীয় বাঁশগড় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আজ, শনিবার সকালে মৃতদেহটি ময়না তদন্তের জন‍্য পাঠানো হয় পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জানা গিয়েছে মৃত ব‍্যক্তির নাম সুমন্ত পাল, বয়স আনুমানিক ৩২ বছর।

শেয়ার করুন

You cannot copy content of this page