নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ১১ জুন ২০২২ঃ
শনিবার বিকেলে আচমকা ঝড়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপারের অফিসের সামনে ভেঙ্গে পড়ল একটি বড় গাছ। যদিও কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। তবে গাছটি পুলিশ সুপারের অফিসের দেওয়াল বেয়ে সামনের রাস্তায় পড়ার কারণে রাস্তায় মিনিট কুড়ি যানজটের সৃষ্টি হয়। অবশ্য তড়িঘড়ি পৌর কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি। পুলিশ কর্মীদের সহযোগিতায় পড়ে যাওয়া গাছের ডাল কেটে সরিয়ে দেওয়া হয়।



