নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, রবিবার, ১১ জুন ২০২২ঃ
কয়েক মিনিটের ঝড়ে রবিবার বিকেলে ব্যাপক ক্ষয়ক্ষতি হল বাঘমুন্ডি ব্লকের বাড়েরিয়া সহ একাধিক গ্রামে। এদিনের ঝড়ে কারো কারো ঘরের চালা উড়ে গিয়েছে, তো আবার কারো কারো দোকানের চালা ভেঙে গিয়েছে। কোথাও আবার বাড়ির চালার ওপরই ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। কোথাও কোথাও এদিন গাছও ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। এদিকে বাড়ি, দোকান ভেঙে পড়ায় চূড়ান্ত অসহায় পরিস্থিতিতে পড়েছে পরিবারগুলি। স্থানীয় সূত্রে খবর, এদিন একড়া গ্রামেও একাধিক বাড়ি ভেঙেছে ঝড়ে।







