নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৫ জুন ২০২২ঃ
সোশ্যাল মিডিয়ায় (ফেসবুকে) উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে পুরুলিয়া শহরে গ্রেপ্তার আরো একজন। পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ মঙ্গলবার রাতে পুরুলিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডিগুডি পাড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের নাম ইমামুদ্দিন শাহ। আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

