নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ১৫ জুন ২০২২ঃ

বর্ষার প্রথম জলেই গ্রামের রাস্তায় এক হাঁটুর বেশি জল জমে যাওয়ায় চূড়ান্ত দুর্ভোগের স্বীকার গ্রামের বাসিন্দারা। ঘটনা পুরুলিয়া-১ ব্লকের লাগদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাহালিতোড়া গ্রামের। রেল ও পঞ্চায়েতের টানাপোড়েনে রাস্তার পাশে নর্দমার ব্যবস্থা নেই। তাই বর্ষার প্রথম জলেই গ্রামের রাস্তাতে দাঁড়িয়ে পড়েছে এক হাঁটুর বেশি জল। বাইরে যাতায়াত বন্ধ। জল ঢুকছে বাড়ির মধ্যে । প্রতিবাদে গ্রামের মহিলা-পুরুষ একযোগে বৃষ্টিকে উপেক্ষা করেই আজ পুরুলিয়া-বোকারো রাজ্য সড়ক আবরোধ করে বিক্ষোভে সামিল হলেন। ঘটনা পুরুলিয়া ১ নম্বর ব্লকের অন্তর্গত লাগদা গ্রাম পঞ্চয়েতের মাহালিতোড়া গ্রাম । অবরোধের জেরে রাস্তায় যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। দুঘন্টারও বেশি সময় ধরে চলে বিক্ষোভ । গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত ও রেল দপ্তরের টানাপোড়েনে দুর্ভোগের শিকার হচ্ছেন তাঁরা। গ্রামের রাস্তার পাশে নালার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হলেও কোন কাজ হয়নি। তাই শেষমেষ পথ অবরোধে সামিল হয়েছি আমরা, দাবি গ্রামবাসীদের। খোদ লাগদা পঞ্চায়েতের তৃনমূল প্রধানের বাড়ি এই গ্রামে হলেও রেলের অনুমতি না মেলায় নিরূপায় তিনিও। পঞ্চয়েত প্রধানের দাবি, রাস্তার সামনেই রয়েছে রেলের লাইন । তাই রাস্তার নালা তৈরির জায়গাও রেলের। ফলে রেল দপ্তরের অনুমতি না পেলে নর্দমা করা যাচ্ছে না। প্রধান বলেন, অনুমতি পেলেই আমরা নালা তৈরি করে ফেলব।

শেয়ার করুন

You cannot copy content of this page