নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ঃ

প্যারলে বাড়িতে থাকা এক খুনের আসামীর মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত শুরু করল প্রশাসন। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম হলধর পরামানিক, বয়স ৬৪। বাড়ি বলরামপুর থানার দেওলি গ্রামে। সূত্রের খবর, কয়েক বছর আগে বলরামপুর থানার দেউলি গ্রামে কংগ্রেস কর্মী জয়ন্ত কুমার খুন হন। তাঁর মৃতদেহ ইচাডির জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ আটক করে দেওলি গ্রামের হলধর পরামানিককে। তারপর ঘটনায় সাজা ঘোষণা করে দোষীকে মেদিনীপুর জেলে পাঠায় আদালত। কিন্তু করোনাকালে প্রায় একবছর আগে প্যারলে তাকে বাড়িতে পাঠায় আদালত। গতকাল দুপুরে বাড়িতেই মৃত্যু হয় সাজাপ্রাপ্ত ওই আসামির। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বলরামপুর থানার পুলিশ সহ সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং বিচার বিভাগের আধিকারিকরা মৃতের বাড়িতে এসে ঘটনার তদন্ত শুরু করে। এদিনই দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠান হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page