নিজস্ব সংবাদদাতা, পাড়া, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ঃ
বহড়া পঞ্চায়েতের অন্তর্গত দড়দা মোড়ে আজ সকালে নাকা চেকিং করে পাড়া থানার পুলিশ। জানা গিয়েছে, দড়দা মোড় পরিয়েই ঝাড়খণ্ড রাজ্যের চন্দনকেয়ারি। এদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করা সমস্ত যানবাহনকে দাঁড় করিয়ে চেকিং করে পুলিশ। পাড়া থানার ও সি রানা ভকত জানিয়েছেন, এটি রুটিন মাফিক নাকা চেকিং।
শেয়ার করুন