নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১৭ জুন ২০২২ঃ

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে শুক্রবার সকালে আসানসোল-পুরুলিয়া বরাকর রাস্তায় গোশালা মোড়ের কাছে অবরোধ করেন চাকুরি প্রার্থীরা। হাতে পোস্টার ব্যানার নিয়ে এদিন অবরোধকারীরা সদ্য ঘোষিত সেনাবাহিনীতে নিয়োগের এই প্রকল্পের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন। অবরোধের জেরে আটকে পড়ে বহু গাড়ি। সৃষ্টি হয় ব্যপক যানজটের। পরে পুলিশ এসে অবরোধ তুলে নিতে অনুরোধ করে। অন্যদিকে অবরোধ তুলতে তারা রাজি নন বলে বিক্ষোভকারীরা জানিয়ে দেন। বাধ্য হয়ে অবরোধ তুলতে ব্যাপক লাঠিচার্জ করতে হয় পুলিশকে। পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page