নিজস্ব সংবাদদাতা, কেন্দা, রবিবার, ১৯ জুন ২০২২:
অবৈধ চোলাই কারবার রুখতে কেন্দা থানা ও আফগারি দপ্তরের যৌথ অভিযান চলল তালতল হাটে। আফগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, কেন্দা থানার তালতল সাপ্তাহিক হাটে কেউ বা কারা গোপনে চোলাই মদ বিক্রি করছে বলে খবর আসছিল কেন্দা পুলিশের কাছে। রবিবার ডেপুটি এক্সসাইজ কালেক্টর পার্থসারথি মুখার্জির নেতৃত্বে এই যৌথ অভিযানে বাজেয়াপ্ত করে নষ্ট করা হয় ২২ লিটার চোলাই মদ। চোলাই মদের কারবারিদের বিরুদ্ধে পরবর্তী সময়ে এমনই অভিযান আরো চলবে বলে জানায় আবগারি দপ্তরের মানবাজার সার্কেল।

