নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ২০ জুন ২০২২ঃ

সিপিআইএম-এর পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটির আলোচনাসভা অনুষ্ঠিত হলো রবিবার। উপস্থিত ছিলেন প্রবীন নেতা বাসুদেব আচারিয়া। তিনি সিপিআইএম-এর সর্বভারতীয় সম্মেলনে গৃহিত সিদ্ধান্ত ব্যাখ্যা করেন। সভায় শ্রী আচারিয়া বলেন, দলের শক্তি বৃদ্ধির পাশাপাশি বামঐক্য-কে মজবুত করাটাই এই সময়ে বেশি জরুরি। বিজেপিকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে তিনি বলেন বিজেপি বিরোধী শক্তিগুলিকে সুসংহত করেই দেশব্যাপি আন্দোলন গড়ে তোলা উচিৎ এসময়। তবে কংগ্রসের সাথে নির্বাচনী আসন সমঝোতা করা গেলেও কোন জোটে যেতে চায় না দল। বর্তমান অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় যুবদের পথে নামার আহ্বান জানান বাসুদেব বাবু। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম-এর জেলা সম্পাদক প্রদীপ রায়। সভাপতিত্ব করেন এরিয়া সম্পাদক নিলয় মুখার্জি।

শেয়ার করুন

You cannot copy content of this page