নিজস্ব সংবাদদাতা, মানবাজার, সোমবার, ২০ জুন ২০২২ঃ

জিতুজুড়ি দেবাশীষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর (২০২২) উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছেলেদের মধ্যে প্রথম হয়েছে সজল মাহাত (প্রাপ্ত নম্বর ৪৫৪) এবং মেয়েদের মধ্যে প্রথম সুমনা মুখার্জি (প্রাপ্ত নম্বর ৪৫২)। আজ বিদ্যালয়ে তাদের দু’জনকেই সম্বর্ধনা দিলেন পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা-সংস্কৃতি-তথ্য ও ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু।
উচ্চ মাধ্যমিকে সফল এই দুজনকে এদিন শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে তাদের আরো বড় সাফল্যেরও কামনা করেন তিনি।

শেয়ার করুন

You cannot copy content of this page