নিজস্ব সংবাদদাতা, পাড়া, সোমবার, ২০ জুন ২০২২ঃ
এলাকাবাসী সহ জেলার অগণিত ভক্তদের দীর্ঘদিনের দাবি ছিল মহাদেবপুর মোড় (বরাকর রোড) থেকে আনাড়া বাণেশ্বর ধাম শিব মন্দির পর্যন্ত রাস্তার নতুন করে তৈরি করা হোক। এবার মানুষের সেই দাবিকে মান্যতা দিল পুরুলিয়া জেলা পরিষদ। এই রাস্তাটি নতুন করে তৈরি করতে চলেছে জেলা পরিষদ। ২০২১-২২ আর্থিক বর্ষের পঞ্চদশ ফাইনান্স কমিশনের তহবিল থেকে রাস্তাটি নির্মাণ করছে পুরুলিয়া জেলা পরিষদ। বরাদ্দ হয়েছে ২৫ লক্ষ ৮০ হাজার টাকা। সোমবার শিলান্যাস করে নির্মাণ কাজের সূচনা করেন জেলা পরিষদের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া।



