নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ২১ জুন ২০২২ঃ
দেশজুড়ে কেন্দ্রের বিজেপি সরকার সাম্প্রদায়িকতার রাজনীতি করছে, এই অভিযোগে ১৫ থেকে ২১ জুন পর্যন্ত “সাম্প্রদায়িকতা বিরোধী সম্প্রতি সপ্তাহ” হিসেবে ঘোষণা করে রাজ্যের ষোলটি বামপন্থী সংগঠন। এরই প্রেক্ষিতে আজ পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে সিপিআইএম, এসইউসিআই(সি) সহ বামপন্থী রাজনৈতিক দলগুলি একটি মানব বন্ধন কর্মসূচি পালন করল। এদিন শহরে বাম সংগঠনগুলির পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিলও করা হয়।




