নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, মঙ্গলবার, ২১ জুন ২০২২ঃ
বলরামপুরের দুটি পৃথক জায়গায় বজ্রপাতে আহত হলেন দুই মহিলা। আজ বিকেলের এই ঘটনায় আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন বিকেলে বজ্রপাতে আহত দুজনকে চিকিৎসার জন্য প্রথমে তাঁদের পরিবারের লোকজন বাঁশগড় হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় বলরামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের একজনের নাম প্রথমী মুদি (৪০), বাড়ি মালতি শ্যামনগর গ্রামে এবং অপরজন বীণাপানি সিং সর্দার (২২), বাড়ি ডিপুটাঁড় গ্রামে। বীণাপানি চার মাসের অন্তস্বত্ত্বা বলে জানা গিয়েছে। আহত দুজন মহিলাকেই প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে বাঁশগড় হাসপাতাল সূত্রে খবর।
