নিজস্ব সংবাদদাতা, মানবাজার, বুধবার, ২২ জুন ২০২২ঃ

সিলনোড়া দিয়ে বৌদিকে মারধরের অভিযোগ উঠল ননদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় মানবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মানবাজার মুসলিম পাড়ার বাসিন্দা মীর নজির আলি। মীর নজিরের দাবি, তাঁর বোন নসিমা বিবির বিয়ে হয় বর্ধমান জেলার পানাগড়ে। কিন্তু বর্তমানে নাসিমা স্বামীর সাথে থাকে না। সে আলাদাভাবে থাকে মীর নজিরের বাড়ির নিচের তলায়। সোমবার দুপুর ১২ টা নাগাদ তিনি যখন দোকানে ছিলেন, বাড়ি থেকে তাঁর ছেলে ফোনে খবর দেয় তাঁর বোন সিলনোড়া দিয়ে তাঁর স্ত্রী বেবী বিবিকে মারধর করেছে বলে মীর নজিরের অভিযোগ। এরপরই বাড়ি পৌঁছে তিনি স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। মীর নজিরের দাবি, তাঁর বোন যেভাবে তাঁর স্ত্রীকে বাটনা বাটার নোড়া দিয়ে মেরেছে, তাতে স্ত্রী বেবী বিবি প্রাণেই মরে যেতে পারতেন। অভিযোগ খতিয়ে দেখছে মানবাজার থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page