নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর, বুধবার, ২২ জুন ২০২২ঃ
আজ, বুধবার কড়া প্রশাসনিক নিরাপত্তার মধ্য দিয়ে রঘুনাথপুর-১ ব্লকের বেড়ো গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হলেন মণিকা মন্ডল। এর আগে এই পঞ্চায়েতের প্রধান ছিলেন পূর্ণিমা কৈবর্ত্য।
প্রসঙ্গত, বিগত পঞ্চায়েত নির্বাচনে বেড়ো পঞ্চায়েতের ১১ টি আসনের মধ্যে ৭ টি আসন পায় বিজেপি, ৩ টি পায় তৃণমূল এবং ১ টি আসন যায় নির্দল প্রার্থীর দখলে। পরে একাধিক জয়ী বিজেপি প্রার্থী ও একমাত্র নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দিলে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করে। প্রধান হন পূর্ণিমা কৈবর্ত্য। মে মাসের শেষে অনাস্থার তলবি সভায় প্রধান পদ থেকে অপসারিত হন পূর্ণিমা কৈবর্ত্য। তৃণমূলের ৮ জন সদস্য তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের তহবিল তছরুপের অভিযোগ আনেন। বুধবার কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে নির্বাচিত হন মণিকা মন্ডল।
শেয়ার করুন